কর্ম ও ভাগ্য নিয়ে উপদেশ, ভগবানের উপর ভরসা, Bengali devotional video, Ramthakur teachings,motivation

কৃপাসিন্ধু রামঠাকুর — এক অলৌকিক কৃপালাভের অভিজ্ঞতা

ভক্তবৎসল ঠাকুরের কৃপা

আমার স্নেহময়ী জননী ময়মনসিংহে ঠাকুরের দর্শন লাভ হলে ঠাকুরকে অনুরোধ করলেন—কলকাতায় গেলে তিনি যেন ছেলেকে দর্শন দিয়ে কৃপা করেন। তখন অবশ্য আমাদের সমস্ত পরিবারই রামঠাকুরের ভক্ত।

কলকাতায় অলৌকিক আগমন

ভক্তবৎসল ঠাকুর সত্য সত্যই কলকাতায় এসে আমার হোষ্টেলের ঘরে উপস্থিত। আমি তাঁকে চেয়ারে বসতে দিয়ে দোকান থেকে দু'পয়সার দই নিয়ে এসে ভোগ দিলাম। তিনি আঙ্গুলে করে সামান্য একটু গ্রহণ করে প্রসাদ করে দিলেন।

প্রসাদ বিতরণ ও সান্নিধ্যের অনুভূতি

আমি নিজে গ্রহণ করে বন্ধুদের মধ্যেও ঠাকুরের প্রসাদ বিতরণ করলাম। আবার কোন কোন দিন ঠাকুর এসে আমার তক্তপোষেও আসন গ্রহণ করতেন। আজ ভাবতেও দেহ মনে শিহরণ জাগে।

কর্ম ও ভাগ্য নিয়ে উপদেশ, ভগবানের উপর ভরসা, Bengali devotional video, Ramthakur teachings,motivation

‘ভগবান ভক্তের জন্য ছোট হন’ — এক জীবন্ত সত্য

'ভগবান ভক্তের জন্য ছোট হন'—এ যেন সত্যিই সেই ঘটনা। যে ঘটনার আমি স্বাক্ষীস্বরূপ আজও বর্তমান। সেদিন শ্রীশ্রীঠাকুরকে খুবই আপনজন, স্নেহশীল আত্মীয়ের মত মনে করা ছাড়া আর বিশেষভাবে কিছুই উপলব্ধি করতে পারিনি।

কৃপালাভের প্রকৃত উপলব্ধি

যাঁর কণামাত্র কৃপালাভ হলে জীবের ভূত-ভবিষ্যৎ সবকিছুতেই বিপ্লব ঘটে যেতে পারে, তাঁকে এত কাছে পেয়েও ঠিক ঠিক উপলব্ধি সেই বয়সে আমার হয় নি।

পরবর্তী জীবনে কৃপাধারা

অবশ্য পরবর্তী জীবনে, কি সংসারে, কি কর্ম্মক্ষেত্রে, তাঁর কৃপালাভ করেই আমার জীবন ধারা প্রবাহিত হয়ে চলেছে। আজও এই জীবন সায়াহ্নে আমার গুরু শ্রীশ্রীঠাকুরের নামকে অবলম্বন করেই দিন অতিক্রান্ত করছি।

লেখক পরিচিতি

কৃপাসিন্ধু রামঠাকুর
মনোরঞ্জন মুখোপাধ্যায়

Post a Comment

Previous Post Next Post

Popular Items