গুরু বন্দনা,জয় গুরু জয় গুরু জয় গুরু জয়..শ্রীশ্রী রাম ঠাকুর (Ramthakuer Song)এর একটি ভক্তি মূলক গান ।

ঠাকুর বলিতে শুরু করিলেন, "সত্যকে সেবা করতে করতে সতী হয়। পতিব্রতা হইলে কালের হাত থেইকা সত্যরে উদ্ধার করা যায়।" আমি প্রশ্ন করিলাম, " ঠাকুর তুমি যে বলিতেছ, সত্যকে সেবা করিতে করিতে সতী হয় - এটা কোন সত্য? আমরা যে সত্য কথা বলি, সেই সত্য ?" উত্তরে ঠাকুর বলিলেন, " না।" আকাশের দিকে তাকাইয়া বলিলেন, " শূণ্যই সত্য।" আমি বলিলাম," কিছুই বুঝিতে পারিলাম না। " ঠাকুর বলিলেন, "প্রাণ শূন্য ধাতু দিয়া গড়া। প্রাণই বিষ্ণু পিতামহ। আমরা সকলেই এই প্রাণেরই ধারণ কইরা আছি। এই সকল জগৎ সংসার প্রাণময়। এই প্রাণই ভগবান। নামের সঙ্গ করা মানেই প্রানের সঙ্গে থাকা। এই প্রাণ দেবতা আমাদের সকল জীবের মধ্যে অবস্থান করতাছেন। আমরা সেই প্রান দেবতারে মন, বুদ্ধি ও দশ ইন্দ্রিয়ের দ্বারা বন্দি কইরা রাখছি। প্রাণ দেবতা আমাগো মধ্যে বন্দি অবস্থায় আছেন। আকাশে সূর্য্য মেঘে ঢাকা পইড়লেও যেমন কোনও মলিনতা প্রাপ্ত হয় না, তেমনি প্রাণ দেবতা আমাগো দেহের ভিতরে বন্দি অবস্থায় থাইকলেও তিনি মলিনতা প্রাপ্ত হন না। আমাগো সকলেরই এই প্রান দেবতারে বন্দী দশা হইতে উদ্ধার করতে হইব। জয়রাম 🌺🌿 ('রামভাই স্মরণে' - ফনীন্দ্র কুমার মালাকার

Post a Comment

Previous Post Next Post

Popular Items